মাছের মায়ের পুত্রশোক

কি চতুর ছিলাম আমি কোথায় গেল বুদ্ধি সব?

নাইতে নেমে গভীর জলে

ভাসাই হলো অসম্ভব।

সাজার ভয়ে পালিয়ে নিলাম কারাগারে ঠাঁই,

ভয় গুলো সব সত্য হলো ভয় পেয়েছি তাই।

জেলের রাজ্যে জেলেই কাজী,

জেলের নামে অভিযোগ,

কার কি বা যায় আসে হলে

মাছের মায়ের পুত্রশোক।

কি চতুর ছিলাম আমি কোথায় গেল বুদ্ধি সব?

নাইতে নেমে গভীর জলে

ভাসাই হলো অসম্ভব।

বনের কোণে ঘর বুনিলাম, ঘর মাকড়ের জাল

চার পায়েতে আসমান ধরি, চার পায়ে পাতাল।

আপনা বিষে মাতলা হয়ে

আপনি হলাম আহাম্মক

বুঝবে না গো যম যাতনা

না হারালে আপন লোক।

কি চতুর ছিলাম আমি কোথায় গেল বুদ্ধি সব?

নাইতে নেমে গভীর জলে

ভাসাই হলো অসম্ভব।

(জামসিং, ২০২৫)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *