সাপের পা

লাথ মেরেছে সর্পরাজা,

বিলাই দিল মস্ত সাজা।

ঘুঙুর বেধে নাচলো সবাই

সাপের পায়ের সন্ধানে।

সরল মনে গরল ঢেলে

নাকাল হলাম সবখানে।

যা চাই পেয়ে নাশ করেছি,

চাইতে হতো সাবধানে।

খোদার পানে হাত পেতেছি

কান পেতে রয় শয়তানে।

নিখুঁত ছবি আঁকবে কবি মঞ্চ হলো কাঠগড়া

চক্ষু বেঁধে ট্রাফিক পুলিশ ডিউটি নিলো বন্ধুরা।

শিরোধার্য রায় শোনালো, সখীর হাতে বাটখারা

গানের বন্ধু করলো চুরি, সবই নিলো গান ছাড়া।

নিখিল দিলো মন্ত্রণা

কথায় বাড়ে যন্ত্রণা।

যা চাই পেয়ে নাশ করেছি,

চাইতে হতো সাবধানে।

খোদার পানে হাত পেতেছি

কান পেতে রয় শয়তানে।

(মধুপুর, ২০২৪)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *