আহত চিত্ত

আমাকে বলে ওরা 

ধৈর্য রাখো থোরা, 

আমি না বাঁচিতে 

পারি অনাদরে।

হায়, আমি না বাঁচিতে

পারি অনাদরে… 

মুখ না গেলে দেখা 

সহজে যায় রাখা 

আহত চিত্ত 

কারো পদতলে।।

রথের সারথী 

শুনিয়া মিনতি 

হাসিয়ো না গো ভাই

আখি অগোচরে,

হায়, হাসিয়ো না গো ভাই

আখি অগোচরে…

মন আমোর উচাটন

শরীরে জ্বালাতন, 

মন আমোর উচাটন

শরীরে জ্বালাতন, 

বাকা হাসি ফাঁসি হয়ে 

বান মারে ঘাড়ে…

চোখে না গেলে দেখা 

সহজে যায় আঁকা 

সপেছি এই মাথা 

যার পদতলে।।

(মধুপুর, ২০২৫)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *