এমন দরদী নদী

হাওয়া ডেকে বলে- প্রিয় তুমি কেন চুপ?

নদী বলে- আঘাতটা লেগেছে খুব।

হাওয়া দিয়ে দোল গায়- আগো বারো জোরে, 

এখন তো সময় নয়, কেঁদো অবসরে।

কান্না পেলে দুপুরে রান্না ফেলে 

ভাত খেতে যাই চলে পড়শি ঘরে।

ভাত বাড়ে সখা, দাদা গ্লাসে চুয়ানি 

ব্যথায় কাতরদেহ তারাও জানি। 

দুখের নহর ঘেষে, শখের বিকেল বেলা

সমব্যথী কাফেলা নিয়ে, প্রতিদিন হেটে চলা।

আস্তিনে আস্তিনে সাপ, এমনই শহর ঢাকা

সারাদেহে জমা তার বিষ, ধুয়ে নেয় বুড়িগঙ্গা।  

পার হয়ে যাই রোজ, পার হয়ে আসি 

এমন দরদী নদী, তারে ভালোবাসি।

(ওয়াশপুর)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *