কোথায় যাবো?

বন্ধুর বুক চিরে গজে উঠে ঘাস, 

কী সজীব চাহনি, বুঝবে কে লাশ?

দুলে উঠে বনরাজি,  কেপে উঠে শ্বাস  

বলে ওঠে সে আমারে, তুমিও ব্রুটাস!

আমার পায়ের শেকলগুলো

শিকড় হলেও পারতো। 

বুকটা পেতে দিতাম কিছু 

পাখিরা ঘর বাধতো।

কাঁটা জেনেও এ-ফুল আমি কাকে-ই দিবো?

এখন আমি আমায় নিয়ে কোথায় যাবো? 

নিজেকে নিজেই কোলে তুলে নেই, প্রশ্ন করি,

এখন আমি আমায় নিয়ে কোথায় যাবো?

নিখিল ডেকে বলে সারশুকে 

নালিশ করো ভাই কোন মুখে?

কবিতা-কুসুম-ডালি ফুলেল সুবাস 

গেথে দিলে কাঁটা বুকে, তুমিও ব্রুটাস!

সারশু বলে হায় নিখিল শোনো, 

একটু রহম করো, 

রাগের শোধটা নিলে আনায় আনায়, 

অনুরাগ বৃথাই গেলো। 

নিজেকে নিজেই কোলে তুলে নেই, প্রশ্ন করি,

এখন আমি আমায় নিয়ে কোথায় যাবো?

কাঁটা জেনেও এ-ফুল আমি কাকে-ই দিবো?

এখন আমি আমায় নিয়ে কোথায় যাবো?

(নারিন্দা, ১৫ অক্টোবর, ২১)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *