আমার জেল দারোগা মাতা
তা থেকে মুক্তি দেয়নি পিতা
পথে লাথি মেরে নামিয়েছে ইশ্বর।
আমার ভাইয়ের হাতে বাশি
আমার বোন হয়েছে দাসি
আমি খুঁজি সর্বনাশী এক উত্তর।
এটা পারতো হতে কবর
কেউ জানতো কি আর খবর,
তাতে আবাদ করা গাঢ় অন্ধকার৷
তুমি বনলে দাবানল
নিয়ে জোনাক পোকার ছল,
তাতে ভস্ম আমার জমাট অহংকার।
তাতে ভস্ম আমার জমাট অহংকার।
আমি নই প্রেরিত পুরুষ
হই চোখ বুজিলে বেহুশ
শ্বাশত সত্য আমার কাছে নেই।
তবু কত জনের কাছে
কত প্রমাণ করার আছে
তাই কথার পাল্লায় তুলি কথাকেই।
দিয়ে অপূর্ণতার দায়
ঠেলে দিলো কাঠগড়ায়
গেল গোপন ভয়ে সমস্ত খরচা।
গেঁথে নেক নিয়তের ইট
শেষে যাই দাড়ালো ভিত
হলো জাহান্নামের সদর দরজা।
হলো জাহান্নামের সদর দরজা।
(ওয়াশপুর, ২০২৩)

Leave a Reply