এতো যতন করে তোমায় গড়েছি ভুল
আজ যখের মতো আঁকড়ে বসবাস।
যতো অতীতগুলো অতীত ভাবতে চাওয়া
যেন অস্বীকারে স্বেচ্ছা কারাবাস।
খাতা পালটাই, পালটিয়ে ফেলি সুর
তবু প্রতিটা অঙ্কে একই ফলাফল।
যে পথেই হাটি পথ শেষে দেখি তুই, ফের
পিছু হাটা ছাড়া করার কী থাকে বল?
হঠাৎ করে আয়না আবিষ্কার, সমুখে
নতুন মোড়কে পুরাতন ছলাকলা, শেষে
চেপে ধরে ওরা গলায় বসালো ছুরি,
তাই খুন হয়ে তবু স্বেচ্ছামৃত্যু বলা।
হৃদয় আমার লেজ খেয়ে নেয়া সাপ, আজো
হাতে ঝরে পড়ে অঝোর কথকতা। তাই,
মাথা পেতে নিয়ে গত জনমের সাজা, যাই
নিরবধি গেয়ে পর-জনমের গান।
(২০২৩/২৪- ওয়াশপুর)

Leave a Reply