কারো রাজনৈতিক ধর্ম মাপতে- আমি সাধারণত তিনটা টুলস ব্যবহার করি।
১) ‘মানুষ মূলত ভালো, পরিস্থিতির কারণে সে খারাপ হয়। ভালো হওয়ার সুযোগ থাকলে সে খারাপ হবে না’
এবং
‘মানুষ মূলত খারাপ, সুযোগের অভাবে সে ভালো থাকে। ধরা খাওয়ার সম্ভাবনা না থাকলে সে ঠিক-বেঠিক পরোয়া করে না।’
এই দুই অবস্থানের মাঝে কোন ব্যাপারে কার বিশ্বাস কোনদিকে হেলে আছে সেটা বোকঝার চেষ্টা করি, কথায়-কাজে। মূর্খ লোকেরা সাধারণত, নিজের বেলায় প্রথমটা এবং পরের বেলায় দ্বিতীয়টা বিশ্বাস করে।
২)
যখন অপর কেউ কোনো কর্মসূচি বা পরিকল্পনা নিয়ে হাজির হয়, সেটার নিয়ত ও ফলাফলের বিচার কোথায় থেকে কেউ শুরু করে?
বিশ্বাস থেকে শুরু, পরে কারণ পাইলে সন্দেহ?
নাকি,
সন্দেহ থেকে শুরু, পরে কারণ পাইলে বিশ্বাস?
এইটা দিয়েও মানুষের রাজনৈতিক ধর্ম বোঝা যায়।
৩)
কেউ কোনো বিচার-বিবেচনা-পরিকল্পনা প্রকাশ করলে আমি বুঝার চেষ্টা করি যে তার গন্তব্য (end) ও মাধ্যম (means) সম্পর্কিত প্রবণতাটা কেমন। অপর সকলে, মানে মানুষ কি তার জন্য কোনো একটা গন্তব্যে পৌছানোর জন্য মাধ্যম কেবল। নাকি, স্ট্র্যাটেজি/পার্টি/আইডিওলজি/রিলিজন/মুভমেন্ট এগুলা মাধ্যম, মানুষই তার গন্তব্য।
যেকোনো টুলসের মতোই, এগুলো মূলত শর্টকাট। থাম্বরুলের মতো। ডান-বাম-প্রগ্রেসিভ-কনজর্ভেটিভ-অথোরেটিয়ান-লিবার্টারিয়ান, প্রভৃতি স্কেল আমার কাছে কখনোই খুব একটা কার্যকরী লাগে নাই, আমি সাধারণত যোগাযোগের প্রয়োজন ছাড়া ব্যবহারও করি না।আবার, এই তিন পরীক্ষায় যে আমি নিজে সবসময় উৎরাই, এমনও না। এইটা একটা দৈনন্দিন পরীক্ষা, নিজেরেও চেক এন্ড ব্যালেন্স করার জন্য।

Leave a Reply