Category: গান
-
মাছের মায়ের পুত্রশোক
কি চতুর ছিলাম আমি কোথায় গেল বুদ্ধি সব? নাইতে নেমে গভীর জলে ভাসাই হলো অসম্ভব। সাজার ভয়ে পালিয়ে নিলাম কারাগারে ঠাঁই, ভয় গুলো সব সত্য হলো ভয় পেয়েছি তাই। জেলের রাজ্যে জেলেই কাজী, জেলের নামে অভিযোগ, কার কি বা যায় আসে হলে মাছের মায়ের পুত্রশোক। কি চতুর ছিলাম আমি কোথায় গেল বুদ্ধি সব? নাইতে নেমে…
-
কোথায় যাবো?
বন্ধুর বুক চিরে গজে উঠে ঘাস, কী সজীব চাহনি, বুঝবে কে লাশ? দুলে উঠে বনরাজি, কেপে উঠে শ্বাস বলে ওঠে সে আমারে, তুমিও ব্রুটাস! আমার পায়ের শেকলগুলো শিকড় হলেও পারতো। বুকটা পেতে দিতাম কিছু পাখিরা ঘর বাধতো। কাঁটা জেনেও এ-ফুল আমি কাকে-ই দিবো? এখন আমি আমায় নিয়ে কোথায় যাবো? নিজেকে নিজেই কোলে তুলে নেই, প্রশ্ন…